শুভেন্দুর উস্কানির পরই নন্দীগ্রামের মহম্মদপুরে তৃণমূল পার্টি অফিসে হামলা বিজেপির - The News Lion

শুভেন্দুর উস্কানির পরই নন্দীগ্রামের মহম্মদপুরে তৃণমূল পার্টি অফিসে হামলা বিজেপির

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার গভীর রাতে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালালো বিজেপির দুষ্কৃতীরা। ঘটনাস্থল নন্দীগ্রাম। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম ১ নং ব্লকের মহম্মদপুর ২ অঞ্চলের রামপুরে দলীয় কার্যালয়ে গভীর রাতে হামলা হয়। দলের অঞ্চল সভাপতি দীপক গায়েন বলেন, 'রাতে ১০-১২ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভেতরে ঢুকে হামলা চালায়। 


অফিসের টেবিল- চেয়ার-আলমারি-টিভি ভাঙ্গচুর করেছে।এছাড়াও দলের বহু কাগজ পত্র লুঠপাঠ করে নিয়ে গেছে।' যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি সুপ্রকাশ গিরি জানিয়েছেন, মঙ্গলবার নন্দীগ্রামে এসে উস্কানিমূলক মন্তব্য করে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর তারপরই গভীর রাতে তৃণমূলের পার্টি অফিসের ঢুকে নিন্দনীয় হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতীরা। গুরুত্বপূর্ণ প্রচুর নথি নষ্ট করে দেয়া হয়েছে। 


এছাড়া পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল টিভি সমস্ত তছনছ করা হয়েছে। পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তৃণমূলের অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর থেকে বহু বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। এছাড়া বিজেপির আদি বনাম নব‍্য গোষ্ঠীর তুমুল লড়াই চলছে নন্দীগ্রাম জুড়ে। মঙ্গলবার দু'দলের মধ্যে মারামারিও হয়। এই সমস্ত কিছু থেকে নজর ঘোরাতে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালালো বিজেপির দুষ্কৃতীরা।


 যদিও এতে বিশেষ লাভ হবে না বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, নন্দীগ্রাম তো বটেই গোটা পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর কোন অস্তিত্ব থাকবেনা। রাজনৈতিক দিক থেকে তিনি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন বিধানসভা নির্বাচনের পর। জেলার বিধানসভা আসন জয়লাভ করবে তৃণমূল। বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.